শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির প্রশংসা করলেও আর্জেন্টিনা বধের হুঙ্কার সুইজারল্যান্ডের

মেসির প্রশংসা করলেও আর্জেন্টিনা বধের হুঙ্কার সুইজারল্যান্ডের

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের আগে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। আসরে এখন পর্যন্ত কিলিয়ান এমবাপের সমান সর্বোচ্চ ৮টি গোল করে আর্জেন্টিনাকে একাই টানছেন এই মহাতারকা। তবে সুইজারল্যান্ডের খেলোয়াড়রা মেসির প্রশংসা করলেও অঘটনের জন্ম দিতে প্রস্তুত তারা।

কলম্বিয়াকে বিদায় করে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে সুইজারল্যান্ড। তবে ইতিহাস গড়লেও এখানেই থামতে চান না সুইসরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অন্যতম সেরা মিডফিল্ডার ডেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দল এবং মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে মেনে নিয়েও হুঙ্কার ছেড়েছেন।

তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের অসাধারণ এক পারফরম্যান্স উপহার দিতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সবসময়ই কঠিন, তবে আমাদের সেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে যারা এটি করতে সক্ষম।’

জাকারিয়া মনে করিয়ে দেন, মেসি মাঠে যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ান, তাতে তাকে এককভাবে মার্ক করা অসম্ভব। তাই পুরো আর্জেন্টিনাকে আটকাতে দলগত প্রচেষ্টার ওপর জোর দিচ্ছেন তারা। তিনি বলেন, ‘আমরা জানি মেসি বিশ্বসেরা, তবে আর্জেন্টিনা মানেই শুধু মেসি নন। তাদের অন্য খেলোয়াড়রাও দুর্দান্ত। তাই আমাদের পুরো মনোযোগ শুধু মেসির ওপর রাখলে চলবে না।’

এদিকে সুইস ফরোয়ার্ড জেকি আমদুনিও সুর মিলিয়েছেন জাকারিয়ার সঙ্গে। তিনি জানান, আর্জেন্টিনার রক্ষণের ফাঁকফোকরগুলো তারা ইতোমধ্যে চিহ্নিত করেছেন। আমদুনি বলেন, ‘আমরা তাদের খেলা খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি। আমাদের জন্য মাঠে পর্যাপ্ত জায়গা থাকবে এবং আমরা যদি আজ এই মঞ্চে আসতে পারি, তার মানে আমরাও তাদের ক্ষতবিক্ষত করার ক্ষমতা রাখি।’

সুইস খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগেই মেসির কাছে হেরে বসে আছেন, জার্মান টিভির এক টকশোতে সাবেক জার্মান গোলরক্ষক জেনস লেম্যানের এমন বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন আমদুনি। তিনি বলেন, ‘মেসি নিঃসন্দেহে সর্বকালের সেরা এবং ছোটবেলায় সবারই আইডল থাকে। কিন্তু মাঠে প্রতিপক্ষ হিসেবে নামার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা দিয়ে আর্জেন্টিনাকে হারাতেই লড়ব।’

আরও

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

খেলাধুলা

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টিনা রোববার কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ঘাম ছুটানো জয়ের পর শেষ আটে তা...

২০২৬-০৭-১০ ২২:২০

জন্মভূমির মুখোমুখি হালান্ড, কেন নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

খেলাধুলা

জন্মভূমির মুখোমুখি হালান্ড, কেন নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ডের জন্য একেবারেই সাধার...

২০২৬-০৭-১০ ২২:০৫

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

খেলাধুলা

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে এখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডে...

২০২৬-০৭-১০ ১২:১৭

ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কী, যা বললেন দেশম

খেলাধুলা

ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কী, যা বললেন দেশম

মরক্কোর কোচ সংবাদ সম্মেলন করে গেছেন আধাঘণ্টার বেশি। সাংবাদিকরা ফরাসি কোচ দিদিয়ের দেশমের জন্য অপেক্ষা করছেন তো করছেনই। অত...

২০২৬-০৭-১০ ০৮:৪৩

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

খেলাধুলা

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

হারের পর সাধারণত কোচদের মুখ গোমরা থাকে। এদিক থেকে মরক্কোর কোচ ওয়াহাবি ছিলেন খানিকটা ভিন্ন। আজ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সে...

২০২৬-০৭-১০ ০৮:৪২

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

খেলাধুলা

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ব্রিস্টলে সিরিজের চতুর...

২০২৬-০৭-১০ ০৮:৩৬