মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে এক স্কুলে পাস করেছে মাত্র একজন শিক্ষার্থী

মীরসরাইয়ে এক স্কুলে পাস করেছে মাত্র একজন শিক্ষার্থী

চট্টগ্রামের মীরসরাইয়ে এবারের এসএসসি পরীক্ষায় একটি বিদ্যালয়ের মাত্র একজন শিক্ষার্থী পাস করেছে। উপজেলার রেসিডেনশিয়াল মডেল স্কুলের সাত পরীক্ষার্থীর মধ্যে ছয়জনই ফেল করেছে। এতে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ।

বিদ্যালয়টির EIIN নম্বর ১৩৩৯৪৯। ফলাফল অনুযায়ী, এ বছর বিদ্যালয়টি থেকে সাতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে একজন উত্তীর্ণ এবং ছয়জন অকৃতকার্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মিরসরাইয়ে এ বছর ৫০টি উচ্চবিদ্যালয় থেকে ৪ হাজার ৯৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৩৩ জন, ফেল করেছে ১ হাজার ৯১৯ জন। উপজেলার গড় পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন।

রেসিডেনশিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক অরুন চন্দ্র নাথ বলেন, বিদ্যালয়ের ফলাফল খারাপ হওয়ার পেছনে শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় দায়ী। শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে সম্পর্ক কম এবং অনেক ক্ষেত্রে তারা অভিভাবকদের কথাও শোনে না। তাঁর দাবি, সাত শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে তাঁর আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন তাদের আরও এক বছর রেখে প্রস্তুত করা হোক। তবে অভিভাবকদের চাপে তা সম্ভব হয়নি।
 

তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় ও বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আগের মতো শাসন করাও সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের ইতিহাসে এমন ফলাফল আগে কখনো হয়নি। এবার কোন কোন বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা ছিল, নিয়মিত ক্লাস ও অভ্যন্তরীণ মূল্যায়ন কেমন হয়েছে এবং পরীক্ষার প্রস্তুতিতে কোথায় ঘাটতি ছিল—এসব বিশ্লেষণ করে আগামী বছর ফলাফল উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, কোনো প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষক-অভিভাবকের সমন্বয়ের ওপর গুরুত্ব দিতে হবে। ফলাফল বিশ্লেষণ করে ঘাটতিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫