রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মে মাসের এলপিজি দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য পরিবর্তন

মে মাসের এলপিজি দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য পরিবর্তন

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত থাকবে। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে গত মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আবার ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

এদিকে, মে মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল দাম ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

আরও

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রশাসকদের (ডিসি) জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয় থেকে শুরু ক...

২০২৬-০৫-০৩ ১৫:৪৫

হজ যাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে

জাতীয়

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হজ যাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে

জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এবার হজ যাত্রীরা যেভাবে হজে যাচ্ছে বিগত ২...

২০২৬-০৫-০৩ ০৯:২৩

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরব পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী

জাতীয়

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরব পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৮টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছ...

২০২৬-০৫-০৩ ০৯:১৫

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঢাকার পথে, পৌঁছাবে সোমবার

জাতীয়

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঢাকার পথে, পৌঁছাবে সোমবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। সব প্রক্রিয...

২০২৬-০৫-০৩ ০৯:১২