শুক্রবার, ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালি পর্যটকের মৃত্যু

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালি পর্যটকের মৃত্যু

মালদ্বীপে স্কুবা ডাইভিং করার সময় পাঁচ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ মে) এসব তথ্য জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রবালদ্বীপ নিয়ে গঠিত বিলাসবহুল পর্যটন গন্তব্য মালদ্বীপ ডাইভিংপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটকেরা সাধারণত বিচ্ছিন্ন রিসোর্ট বা ভাসমান ডাইভ বোটে অবস্থান করেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘মালদ্বীপের ভাভু অ্যাটলে স্কুবা ডাইভিং ভ্রমণের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় পাঁচ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন।'  ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ মিটার গভীরে গুহা অনুসন্ধানে গিয়ে তারা প্রাণ হারান।

জেনোয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যেসামুদ্রিক জীববিজ্ঞানের এক অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন। রাজধানী মালের দক্ষিণে অবস্থিত ভাভু অ্যাটলে গভীর সমুদ্রের গুহায় ডাইভিং করতে গিয়ে তারা আর ফিরে আসেননি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১ হাজার ১৯২টি ছোট প্রবালদ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এটি সবচেয়ে বড় ডাইভিং দুর্ঘটনা।

পাঁচ ডুবুরির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স। (এমএনডিএফ)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘ভাভু অ্যাটলের একটি গুহার ভেতর থেকে একজন ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে।'

সংস্থাটি আরও জানায়, বাকি চারজনও একই গুহার ভেতরে থাকতে পারেন। গুহাটি প্রায় ৬০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভাভু অ্যাটলে আবহাওয়া ছিল প্রতিকূল। যাত্রীবাহী নৌযান ও জেলেদের জন্য জারি ছিল হলুদ সতর্কতা।

এমএনডিএফ জানিয়েছে, উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত ডুবুরি পাঠানো হয়েছে।

আরও

অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

আন্তর্জাতিক

অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। খ...

২০২৬-০৫-১৫ ০৯:০৯

আল-আকসা প্রাঙ্গণে পতাকা হাতে ইসরায়েলি মন্ত্রী, সব মসজিদ সরানোর ডাক

আন্তর্জাতিক

আল-আকসা প্রাঙ্গণে পতাকা হাতে ইসরায়েলি মন্ত্রী, সব মসজিদ সরানোর ডাক

জেরুজালেম দিবস পালনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়িয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে (টেম্পল মাউন্ট) ইসরায়েলি পতাকা উড়িয়েছেন দেশটির...

২০২৬-০৫-১৫ ০০:০০

সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে বড় পতন যুক্তরাষ্ট্রেরও

আন্তর্জাতিক

সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে বড় পতন যুক্তরাষ্ট্রেরও

আন্তর্জাতিক ডেটা ও গবেষণা প্রতিষ্ঠান ‘নিরা ডেটা’ প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক জরিপে বিশ্বের দেশগুলোর প্রতি জনমতের বড় ধরনে...

২০২৬-০৫-১৪ ২২:৫৬

জিন তাড়ানোর নামে যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ইমামের যাবজ্জীবন

আন্তর্জাতিক

জিন তাড়ানোর নামে যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ইমামের যাবজ্জীবন

পবিত্র ধর্মকে অপব্যাখ্যা ও ব্যবহার করে এক দশক ধরে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের দায়ে লন্ডনের একটি আদালত বাংলাদেশি...

২০২৬-০৫-১৪ ২২:২৪

টিকে থাকার লড়াইয়ে কেয়ার স্টারমার: ব্রিটিশ রাজনীতিতে একগুচ্ছ নতুন সংস্কার পরিকল্পনা

আন্তর্জাতিক

টিকে থাকার লড়াইয়ে কেয়ার স্টারমার: ব্রিটিশ রাজনীতিতে একগুচ্ছ নতুন সংস্কার পরিকল্পনা

স্থানীয় নির্বাচনে বিপর্যয়ের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং নিজের অবস্থান সুসংহত করতে একগুচ্ছ উচ্চাভিলাষী...

২০২৬-০৫-১৪ ২২:২১