সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর, আসছে সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুযোগ

মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর, আসছে সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুযোগ

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও কম খরচে করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে মালদ্বীপের স্থানীয় মুদ্রা রুফিয়া (এমভিআর) থেকে সরাসরি বাংলাদেশে টাকা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মালদ্বীপের রাষ্ট্রীয় ব্যাংক ‘ব্যাংক অব মালদ্বীপে’র প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সেবা সহজীকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ-মালদ্বীপের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মালদ্বীপের রুফিয়া এবং বাংলাদেশের টাকার মধ্যে সরাসরি আর্থিক লেনদেনের ব্যবস্থা চালুর সম্ভাবনা। এ ধরনের ব্যবস্থা চালু হলে মালদ্বীপে কর্মরত হাজারো বাংলাদেশি প্রবাসী আরও দ্রুত, নিরাপদ ও কম খরচে দেশে অর্থ পাঠাতে পারবেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, দুই দেশের মধ্যে সরাসরি আর্থিক লেনদেনের সুযোগ সৃষ্টি হলে শুধু প্রবাসীরাই উপকৃত হবেন না, বরং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহও বাড়বে। একই সঙ্গে ব্যাংকিং সহযোগিতা ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং সম্ভাব্য ঋণসুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষের মতে, ভবিষ্যতে একটি কার্যকর আর্থিক সহযোগিতা কাঠামো গড়ে তোলা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারত্ব নতুন গতি পাবে।

ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের জন্য আরও কার্যকর, সহজ ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকটির ইতিবাচক অবস্থানের কথা জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, রুফিয়া থেকে সরাসরি বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা চালু হলে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত হবেন তারা।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২