বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: ত্রাণমন্ত্রী

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ শনিবার (০১ আগস্ট) দুপুরে জেলা পরিষদ হলরুমে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান।

আসাদুল হাবিব দুলু বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

যুবসমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের চোখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তোমরাই নতুন বাংলাদেশের হাতিয়ার। তাই মাদককে না বলতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই একটি মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।’

এছাড়াও সভায় জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০