বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মা হারালেন ব্যান্ড তারকা হাসান

মা হারালেন ব্যান্ড তারকা হাসান

ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। আজ ৪ মে দুপুর সাড়ে বারোটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান।

আজ সন্ধ্যায় নিজের ফেসবুকে মৃত্যু সংবাদটি দিয়ে তিনি লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

ওই পোস্টে হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টিংকু জানান, গায়কের মায়ের জানাজার নামাজ আজ মাগরিবের পর লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে।

মৃতের জন্য দোয়া চেয়ে এ সংগীত পরিচালক লেখেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ— আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২