বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কু‌য়েত প্রবাসী‌ বাংলাদেশিদের জন্য সৌদির এন্ট্রি পারমিট বন্ধ ঘোষণা

কু‌য়েত প্রবাসী‌ বাংলাদেশিদের জন্য সৌদির এন্ট্রি পারমিট বন্ধ ঘোষণা

কুয়েতের আকাশপথ পুনরায় খুলে দেওয়ায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য চালু করা এন্ট্রি পারমিট কার্যক্রম বন্ধ করা হয়েছে। শুক্রবার (১ মে) থেকে কুয়েত প্রবাসীদের জন্য সৌদির এই বিশেষ এন্ট্রি পারমিট আর থাকছে না।

মূলত সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এই বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দূতাবাস।

এতে উল্লেখ করা হয়, কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম এখন থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে।

কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েত সরকার দেশটির আকাশপথ পুনরায় উন্মুক্ত করেছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্স সরাসরি কুয়েত থেকে বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু করেছে।

এমন অবস্থায় বর্তমানে কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। বিধায় ১ মে থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮