রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: প্রকৃত কারণ উদঘাটনের দাবি জামায়াত আমিরের

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: প্রকৃত কারণ উদঘাটনের দাবি জামায়াত আমিরের

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হবার নয়। নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

জামায়াতের আমির বলেন, এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে, আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

পোস্টে তিনি আরও লেখেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি- দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।

আল্লাহ তা'য়ালা নিহতদের শহিদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমীন।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১