বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করল ‘টাইম’

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করল ‘টাইম’

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবদান রাখা ও আলোচিত সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ‘টাইম’। এবার চতুর্থবারের মতো এই বার্ষিক তালিকা প্রকাশ করল সাময়িকীটি।

এবারের ‘টাইম ১০০ এআই’ সংখ্যার বিশেষ প্রচ্ছদে এআই খাতের একঝাঁক শীর্ষ ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্যাম অল্টম্যান, দারিও আমোদেই, জেফ বেজোস, ডোরিন বোগদান-মার্টিন, মারিয়ান ক্রোক, ল্যারি এলিসন, জোসেফ গর্ডন-লেভিট, প্যারিস হিলটন, লিলা ইব্রাহিম, অরবিন্দ কৃষ্ণা, ফেই-ফেই লি, মিরা মুরাতি, ইলন মাস্ক, ডেভিড স্যাক্স, লিজ শুলার, ইলিয়া সুতস্কেভার ও এডি উ।

এই বিশেষ সংখ্যায় তালিকায় স্থান পাওয়া সবচেয়ে প্রভাবশালী কয়েকজনের বিস্তারিত জীবনবৃত্তান্ত ও কয়েকটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে টাইম। তাঁদের মধ্যে রয়েছেন থিংকিং মেশিন ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিরা মুরাতি, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন এবং ওপেনএভিডেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও ড্যানিয়েল নাডলার।

কীভাবে তৈরি হলো এই তালিকা

টাইম সাময়িকীর সম্পাদক ও সাংবাদিকেরা কয়েক মাস ধরে গবেষণা করে এই তালিকা তৈরি করেছেন। তাঁরা এআই খাতের শীর্ষ ব্যক্তিত্ব ও অসংখ্য বিশেষজ্ঞের কাছ থেকে বিভিন্ন মতামত ও সুপারিশ সংগ্রহ করেন।

এরপর পুরো তালিকাকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো—লিডারস (নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব), ইনোভেটরস (উদ্ভাবক), শেপারস (রূপকার) ও থিংকারস (চিন্তাবিদ)। এআইয়ের ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছেন এমন ১০০ জন ব্যক্তি এই তালিকায় স্থান পেয়েছেন।

টাইম সম্পাদকের বক্তব্য

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস ২০২৬ সালের তালিকার বিষয়ে লিখেছেন, ‘তিন বছর আগে আমরা “টাইম ১০০ এআই” তালিকা প্রকাশ করা শুরু করি। আমাদের লক্ষ্য ছিল এআই খাতের পরিবর্তনে নেতৃত্ব দেওয়া প্রভাবশালী ব্যক্তিত্বদের খুঁজে বের করা। এর মধ্যে প্রযুক্তিটি শুধু মানুষের কৌতূহলের বিষয় হিসেবে সীমাবদ্ধ থাকেনি। আমাদের কাজ ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি। এটি এখন মানুষের জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম।’

স্যাম জ্যাকবস আরও বলেন, ‘এআই খাতের কার্যক্রম এখন দ্রুততার সঙ্গে বিকশিত এবং একই সঙ্গে বিতর্কিতও হচ্ছে। এর রয়েছে যেমন ব্যাপক সম্ভাবনা, এ নিয়ে তেমনি রয়েছে গভীর ভয়ও। ২০২৬ সালের এই তালিকাটি এই খাতের চলমান পরবর্তনশীল অবস্থাকেই তুলে ধরেছে।’

জ্যাকবস গত এক বছরের উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা তুলে ধরেছেন। যেমন-এক্সএআই-এর প্রধান ইলন মাস্ক তাঁর এআই প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে নিয়ে গেছেন। অন্যদিকে অ্যানথ্রোপিক-এর প্রধান দারিও আমোদেই যুদ্ধে এআই ব্যবহারের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ডেটা সেন্টার তৈরিতে বড় বিনিয়োগ করছেন। চীনা স্টার্টআপ মুনশট এআই-এর ইয়াং ঝিলিন এমন প্রযুক্তি তৈরি করেছেন, যা মাঝে মাঝে মার্কিন প্রতিদ্বন্দ্বীদেরও ছাড়িয়ে যাচ্ছে।

তবে, টাইমের প্রধান সম্পাদক এটিও বলেছেন, ‘এআই প্রযুক্তির ক্ষতিকর দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স, শ্রমিক নেতা লিজ শুলার এবং অভিনেতা জোসেফ গর্ডন-লেভিট।’

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের এসব প্রভাবশালী ব্যক্তিদের সম্মানিত করতে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে টাইম। ১৪ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে ‘টাইম ১০০ ইমপ্যাক্ট ডিনার’ নামের এই অনুষ্ঠানটি হবে। এতে এআই প্রযুক্তির প্রভাব ও এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে।

আরও

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বাড়লে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বাড়লে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও জোরদার করা হলে কঠিন সামরিক জবাব দেওয়ার স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর...

২০২৬-০৯-০১ ২২:২৭

সীমান্তের তথ্য ঘাটতিতে বাড়ছে হিমালয় দুর্যোগের ঝুঁকি

আন্তর্জাতিক

সীমান্তের তথ্য ঘাটতিতে বাড়ছে হিমালয় দুর্যোগের ঝুঁকি

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হিমবাহধস, পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রায় তিন মাস আগে সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈঠক করেছিলেন নেপাল ও চ...

২০২৬-০৯-০১ ১৩:০০

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফ...

২০২৬-০৯-০১ ১২:১৫

চড়-লাথিতে ফাটলো তিন বছরের শিশুর কানের পর্দা, সিসিটিভিতে ভয়ংকর দৃশ্য

আন্তর্জাতিক

উত্তরপূর্ব দিল্লির মজপুর এলাকার একটি ডে কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটেছে চড়-লাথিতে ফাটলো তিন বছরের শিশুর কানের পর্দা, সিসিটিভিতে ভয়ংকর দৃশ্য

ভারতের দিল্লির এক ডে কেয়ার সেন্টারে এক শিশুকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে, ভাইরাল এক সিসিটিভি...

২০২৬-০৯-০১ ০২:৫৭

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তরুণীকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা

আন্তর্জাতিক

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তরুণীকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) থাকা এক তরুণীর মৃত্যুর ঘটনায় ওই রিহ্যাবের মালিককে গ্রেফতার করেছে...

২০২৬-০৯-০১ ০২:২৯

বাংলাদেশের প্রয়োজন নেপালের বিদ্যুৎ, কিন্তু চাবিকাঠি ভারতের হাতে

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রয়োজন নেপালের বিদ্যুৎ, কিন্তু চাবিকাঠি ভারতের হাতে

প্রতি বর্ষায় নদীগুলো পানিতে ফুলে ওঠার সঙ্গে সঙ্গে নেপালে জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে যায়। ফলে দেশটিতে বিদ্যুতের উদ্বৃত্ত তৈরি...

২০২৬-০৮-৩১ ২৩:০২