শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কলাবাগান থানার এসআই নিখোঁজ, সব থানায় পাঠানো হয়েছে বার্তা

কলাবাগান থানার এসআই নিখোঁজ, সব থানায় পাঠানো হয়েছে বার্তা

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে তিনি কাঁঠালবাগান এলাকার অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রাকিবুল হাসান সরকারের বাড়ি শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তবে তার স্ত্রীর দাবি, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং সম্পর্ক স্বাভাবিক ছিল।

এ ঘটনায় কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলে নিকটস্থ থানায় দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

আরও

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফক...

২০২৬-০৭-০১ ২২:২৮

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জাতীয়

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়েত মোল্লাকে নিয়ে সংবাদ প্রকাশের পর চিকিৎসায়...

২০২৬-০৭-০১ ২০:৩৫

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয়

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার পুনরায় চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিব...

২০২৬-০৭-০১ ১৯:০৫