শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

দেশের কিডনি চিকিৎসার প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) পদে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক আদেশে ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ারকে নিকডুর পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ইনসিটু ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতিও পান, যা তার পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বিবেচিত।

ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন।

২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস সেবা এবং কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

গবেষণাতেও সক্রিয় এই চিকিৎসক কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক। চিকিৎসা শিক্ষায়ও তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত।

সংশ্লিষ্টরা বলছেন, তার নেতৃত্বে নিকডুর চিকিৎসাসেবা আরও গতিশীল হবে। পাশাপাশি গবেষণা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

ফিচার-লাইফস্টাইল

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

সংসার- ছোট্ট একটি শব্দ। অথচ এর ভেতরে লুকিয়ে থাকে কত শত গল্প! ভালোবাসা, অভিমান, হাসি-কান্না, দায়িত্ব, ত্যাগ আর একসঙ্গে পথ...

২০২৬-০৯-২০ ২০:৪৩

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

ফিচার-লাইফস্টাইল

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে দুলছে শুভ্র কাশফুল। শহরের কোলাহল পেরিয়ে এমন দৃশ্যের দেখা পেতে খুব দূরে যেতে হবে না। ঢা...

২০২৬-০৯-১৯ ২০:২০

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

ফিচার-লাইফস্টাইল

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

প্রাচীন চীনা শব্দ ‘পেনজাই’ থেকে জাপানি ‘বনসাই’ শব্দের উৎপত্তি। বনসাই করতে ব্যবহৃত ট্রের মতো পাত্রকে সাধারণভাবে ‘বন’ বলা...

২০২৬-০৯-১৯ ১৮:১০

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ফিচার-লাইফস্টাইল

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে সতেজ হওয়ার সুযো...

২০২৬-০৯-১৮ ১৯:৩১

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

ফিচার-লাইফস্টাইল

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

দুপুরের খাবার শেষ। দিনের কাজ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় সব শক্তি! বিকেল ৩টা বাজতেই...

২০২৬-০৯-১৮ ১৯:২৫