শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল নগরীর বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের দাবি করে জামায়াত ও সামাজিক সংগঠনের পদ ছাড়লেন শহিদুল ইসলাম

সারা দেশ

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের দাবি করে জামায়াত ও সামাজিক সংগঠনের পদ ছাড়লেন শহিদুল ইসলাম

পটুয়াখালীতে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্লাকমেইলের শিকারের দাবি করে জামায়াতে ইসলামী এবং সামাজিক সংগঠন ‘পটুয়াখালী ওয়েলফেয়ার...

২০২৬-০৭-৩০ ২১:৫৭

গাইবান্ধায় ৮৮ বস্তা অবৈধ জিরানিরসহ বহনকারী ট্রলি জব্দ, গ্রেফতার -২

সারা দেশ

গাইবান্ধায় ৮৮ বস্তা অবৈধ জিরানিরসহ বহনকারী ট্রলি জব্দ, গ্রেফতার -২

গাইবান্ধা পৌরা শহরে মসলা জাতীয় ৮৮ বস্তা জিরানিসহ বহনকারী ট্রলি জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই কারবারিকে গ্রেফতার করেছে...

২০২৬-০৭-৩০ ২১:৫৫

সিলেটে পৃথক ঘটনায় ৩ মৃতদেহ উদ্ধার : সিএনজি চাপায় শিক্ষকের মৃত্যু

সারা দেশ

সিলেটে পৃথক ঘটনায় ৩ মৃতদেহ উদ্ধার : সিএনজি চাপায় শিক্ষকের মৃত্যু

সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমা...

২০২৬-০৭-৩০ ২০:৩১

ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

সারা দেশ

ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

ফরিদপুর শহরে মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের কোতোয়া...

২০২৬-০৭-৩০ ২০:২৫