বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা মহানগরীতে স্থাপিত সোলার এনার্জি পার্ক সচলের দাবি

খুলনা মহানগরীতে স্থাপিত সোলার  এনার্জি পার্ক সচলের দাবি

১৪ বছর ধরে অচলাবস্থায় পড়ে আছে খুলনার সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে সামান্য সংস্কার করলেই ২০ কিলোওয়াট ক্ষমতার এই পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্রটি আবার সচল করা সম্ভব। কিন্তু তা না করেই ফেলে রাখা হয়েছে।আজ বুধবার খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-ফেড।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল কাদির বলেন, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ ও ভূরাজনীতির কারণে তেলের বাজার অস্থির হয়ে ওঠায় দেশে বিদ্যুৎ ও দ্রব্যের মূল্য বেড়েছে। এই সংকট আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিদ্যুৎ খাতে স্বয়ম্ভরতা ও আত্মনির্ভরশীলতা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় ২০০৮ সালে ৪.৩৩ একর জমির ওপর নির্মিত দেশের অন্যতম এই সোলার পার্কটি কারিগরি ত্রুটি ও তার চুরির কারণে ২০১২ সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে পার্কটির টেকসই আধুনিকায়নের জন্য একটি সুনির্দিষ্ট কারিগরি ও আর্থিক পরিকল্পনা পেশ করা হয়।

ফেড জানায়, পার্কের অব্যবহৃত ছাদ এবং পুকুরের ৩০ শতাংশ জায়গা ব্যবহার করে মোট ৩৩৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর মধ্যে ছাদে ৪৫ কিলোওয়াট এবং পুকুরে ২৯০ কিলোওয়াট ভাসমান সৌর প্যানেল স্থাপন করা যেতে পারে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নতুন প্যানেল ও সংস্কার বাবদ প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা বিনিয়োগ করলে বছরে প্রায় ৪৬ লাখ টাকার বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ওপেক্স মডেলে বেসরকারি ব্যবস্থাপনায় এটি পরিচালনা করলে মাত্র ৫ বছরেই খুলনা সিটি কর্পোরেশনের -কেসিসি পুরো বিনিয়োগ উসুল হবে এবং বাকি ১৫ বছর বিনামূল্যে বিদ্যুৎ মিলবে। এছাড়া বন্ধ থাকা প্রশিক্ষণ কেন্দ্রটি সরকারি বিভিন্ন অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে চালু করে দক্ষ জনবল তৈরি ও কেসিসির আয় বাড়ানো সম্ভব।

খুলনা বিশ্ববিদ্যালয় সোলার সিস্টেম চালু করে সফলতার উদাহরণ তৈরি করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে কেসিসি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে নতুন ভবনে সোলার প্যানেল স্থাপনে কেডিএ-কে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। খুলনাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে অবিলম্বে এই পার্কটি সচল করাসহ ৬ দফা দাবি জানায় সংগঠনটি।

আরও

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

সারা দেশ

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না ব...

২০২৬-০৮-২০ ২২:৪২

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

সারা দেশ

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন...

২০২৬-০৮-২০ ২২:৪০

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুই...

২০২৬-০৮-২০ ২২:৩৯

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

সারা দেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে...

২০২৬-০৮-২০ ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা...

২০২৬-০৮-২০ ২১:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

সারা দেশ

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

২০২৬-০৮-২০ ২০:৩১