শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়।

শুক্রবার (৯ অক্টোবর) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা রাজশাহী নির্বাহী কমিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইশরাক হোসেন। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল এবং জাতীয় জাদুঘর থেকে তাঁর স্মারক ও মেডেল সরিয়ে ফেলার বিষয়ে ইশরাক হোসেন বলেন, কোনো খেতাব বাতিলের মাধ্যমে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না।

তিনি বলেন, বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন। তবে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের স্মৃতি যথাযথ মর্যাদায় সংরক্ষণে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করার রাজনৈতিক প্রবণতার সমালোচনা করেন ইশরাক হোসেন।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের একক কৃতিত্বে এই অভ্যুত্থান হয়নি। দীর্ঘ দেড় যুগের আন্দোলন-সংগ্রাম এবং সাধারণ মানুষের ত্যাগের মধ্য দিয়েই এর পটভূমি তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও মানুষের আত্মত্যাগের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও

আখতারুজ্জামান দলের 'নেতা' কি না অবস্থান স্পষ্ট করল জামায়াত

রাজনীতি

আখতারুজ্জামান দলের 'নেতা' কি না অবস্থান স্পষ্ট করল জামায়াত

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও...

২০২৬-১০-০৩ ১৮:০৮

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

রাজনীতি

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২০২৬-১০-০৩ ১৫:০২

মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে যা বললেন রাশেদ খাঁন

রাজনীতি

মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে যা বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ...

২০২৬-১০-০২ ২৩:৪৫

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯