শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।

আজ (শুক্রবার, ১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা একটি অনন্য ও শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার ‘

তিনি উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে, যারা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং-কে নতুন কুঁড়ি স্পোর্টসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে, মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। এসময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক (কোচ), রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।—বাসস

আরও

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

জাতীয়

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা...

২০২৬-০৮-১৩ ১৯:১৩