শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

সিঙ্গাপুর সফর শেষে ঢাকায় ফিরে শামা ওবায়েদ বলেন, দেশটিতে আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমানো এবং বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় থেকে দুই লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। আগামীতে দেশটিতে আরও বেশি দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়ে সিঙ্গাপুরের শ্রমমন্ত্রীর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশ থেকে কীভাবে রপ্তানি বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্কের ধারাবাহিকতায় সিঙ্গাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

পাশাপাশি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকারী একটি আধুনিক প্রকল্পও পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি জাপানের জ্যেষ্ঠ উপমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের একটি ‘ফরেন অফিস কনসালটেশন’ সম্পন্ন হয়েছে।

জাপান বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মাতারবাড়ী প্রকল্পসহ বেশ কয়েকটি বড় মেগা প্রজেক্টে জাপানের সম্পৃক্ততা রয়েছে।

শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও

নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান

জাতীয়

নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান

বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবে...

২০২৬-০৮-১৩ ১৮:৫৯

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করছে সরকার

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করছে সরকার

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালা প্...

২০২৬-০৮-১৩ ১৮:০৬

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

জাতীয়

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রস্তাবক হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আ...

২০২৬-০৮-১৩ ১৫:৫১

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয...

২০২৬-০৮-১৩ ১৩:৪০

রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

জাতীয়

রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

২০২৬-০৮-১৩ ১৩:০৭

ভিসা প্রতিনিধিদলের সঙ্গে গভর্নরের বৈঠক

জাতীয়

ভিসা প্রতিনিধিদলের সঙ্গে গভর্নরের বৈঠক

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ, নিরাপদ লেনদেন নিশ্চিতকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলা...

২০২৬-০৮-১২ ২৩:১২