বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’ করেননি বিপাশা হায়াত?

কেন ‘বনলতা এক্সপ্রেস’ করেননি বিপাশা হায়াত?

ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন আলোচিত নাম। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসায় ভাসছে সিনেমাটি। তবে একঝাঁক প্রভাবশালী অভিনয়শিল্পী সমৃদ্ধ এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। কিন্তু বিশেষ এক কারণে তিনি কাজটি করতে রাজি হননি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলাসা করেন বিপাশা হায়াত। জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে সিনেমার একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন। 

বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই চমৎকার কিছু। আমার এখনও দেখা হয়নি সিনেমাটি। কিন্তু আমি সবসময় চেয়েছি কাজটা এমন হোক, যেখানে আমি ঘাম ঝড়াতে প্রস্তত। আমি নিজেকে ঠিক এভাবেই দেখে আসতে চেয়েছি। তাই আমার মনে হয়েছে সেখানে আমার সেই পরিশ্রমের জায়গাটা কম।

কাজে ফেরার ক্ষেত্রে নিজের মানদণ্ড ব্যাখ্যা করে এই অভিনেত্রী আরও বলেন, আমি শুধু সেই বিশেষ কাজের অপেক্ষায় আছি, যেখানে শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিকভাবেও ঘাম ঝরানোর সুযোগ থাকবে।

এদিকে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সিনেমাটি এই নির্মাতার আগের কাজ ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২