বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

কাজ ছাড়তে চান না অমিতাভ বচ্চন

কাজ ছাড়তে চান না অমিতাভ বচ্চন

আশি পেরিয়েও রূপালি পর্দার ব্যস্ততা থেকে এখনই অবসরে যেতে চাইছেন না বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে ব্যক্তিগত মতামত শেয়ার করতে গিয়ে প্রতিদিন কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন এই অভিনেতা। জানিয়েছেন, কোনো একদিন কাজ না করলে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ভোগেন।

নিজের ব্লগের সর্বশেষ পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অলসভাবে দিন কাটে। কিন্তু প্রতিদিন কাজ না করলে আমার কাছে বিষয়টি অস্বস্তিকর মনে হয়। দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী যখন নির্দিষ্ট সময়সূচী মেনে কাজ করা হয় না, তখন দিনটি হঠাৎ করেই এক রহস্যে পরিণত হয়। 

অভিনেতা আরও জানান, কাজ ছাড়া থাকলে মনের মধ্যে উদ্বেগ তৈরি হয় যা শরীর ও মনের জন্য ক্ষতিকর। এই দুর্বলতা নিয়ে দিন কাটানোকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন।

অমিতাভ বচ্চন সম্প্রতি জনপ্রিয় গেম শো 'কন বানেগা বনেগা ক্রোড়পতি'র ১৭তম সিজন শেষ করেছেন। সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে এক আবেগপূর্ণ বার্তায় তিনি জানান, জীবনের এক-তৃতীয়াংশের বেশি সময় তিনি এই শোর মাধ্যমে দর্শকদের সঙ্গে কাটিয়েছেন। একটি দীর্ঘ যাত্রা শেষ হতে চলায় তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ব্লকবাস্টার সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি'-তে। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করা এই সিনেমার সিক্যুয়েলের শুটিং নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২