বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশে বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও জাতীয় সংসদে রিপোর্ট দেওয়ার লক্ষ্যে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানি খাতের বর্তমান সামগ্রিক চিত্রের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়। মন্ত্রণালয় কর্তৃক উপস্থাপিত তথ্য ও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে বিশেষ কমিটি সন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে সভায় দেশের চলমান জ্বালানি সংকট ও এর দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

কমিটির বৈঠকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উপস্থিত ছিলেন হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান। বৈঠকে সংসদ সদস্যরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়, বিদ্যমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে কার্যকর সুপারিশ তৈরির লক্ষ্যে কমিটি আরও কয়েক দফা বৈঠক করবে। এরপর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চূড়ান্ত করে তা জাতীয় সংসদে পেশ করা হবে।

বৈঠকে সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮