জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয়স্থান ‘মা’: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৫-১০ ১৭:৫১
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি তাদের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’ । যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোন দিন-ক্ষণের প্রয়োজন হয় না।
‘মা’ একটি ছোট শব্দ কিন্তু তার ব্যাপকতা অসীম উল্লেখ করে তিনি বলেন, মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাই মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন। পরিবারে ‘মা’ হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান।