শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী অমিত

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী অমিত

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ‘উইকেয়ার’ (WeCARE) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, সরকারি উন্নয়ন কাজ সুচারুরূপে হচ্ছে কীনা বুঝে নিতে হবে। তবে কোন অন্যায় চাপ দেয়া যাবে না। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ঠিকাদার কাজের মান যথাযথ রাখছেন কি না, তা দেখতে হবে। ঠিকাদার আমার আত্মীয়, বন্ধু কিংবা শহরের গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতা যা-ই হোন না কেন, কাজটা ঠিকমতো হচ্ছে কি না দেখতে হব।

পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, তার এই সমাজে থাকার সুযোগ হবে না। এ ব্যাপারে কোনো আপস নেই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে এবং দলের ভাবমূর্তির স্বার্থে অন্যায়ের সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেও না।

তিনি বলেন, যদি এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা যায় এবং উন্নয়নের কাজ বুঝে নেওয়া যায়, তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা এবং স্কুল-কলেজ ও হাসপাতালের নতুন বিল্ডিং নির্মাণ করা অনেক সহজ হবে। এছাড়া সড়কের দুই ধারে প্রায় সাড়ে চার হাজার গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের সহযোগিতা চান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে...

২০২৬-০৯-১০ ২৩:৫৫