সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জিয়ার আদর্শ ও দর্শনের পথ তারেক রহমানের নেতৃত্বে আবারও ফিরে পাওয়া গেছে

জিয়ার আদর্শ ও দর্শনের পথ তারেক রহমানের নেতৃত্বে আবারও ফিরে পাওয়া গেছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের পথ তারেক রহমানের নেতৃত্বে আবারও ফিরে পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগরে অবস্থিত জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা ও স্বাধীনতার ঘোষক। তিনি যুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন এবং পরবর্তীতে আধুনিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, আজ আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তার যে স্বপ্ন ছিল দেশ গড়ার, সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথ আবার ফিরে পেয়েছি।

সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন।

পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯