সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শনে জেলা প্রশাসক আধুনিক ও উন্নত শিল্পনগরী গড়ার প্রত্যয়

ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শনে জেলা প্রশাসক আধুনিক ও উন্নত শিল্পনগরী গড়ার প্রত্যয়

ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। শনিবার বিকেলে তিনি শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও উন্নত শিল্পনগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিল্প উদ্যোক্তাদের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি শিল্পখাতের উন্নয়ন এবং শিল্পনগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় শিল্প মালিকরা শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, ঝিনাইদহ-এর উপব্যবস্থাপক সেলিনা রহমান, বিসিক শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং বিসিক ঝিনাইদহ-এর সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল বারিক।

আরও

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

সারা দেশ

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় মো. শহীদ শেখ (৫০) নামের এক ব্যক্তিকে...

২০২৬-০৯-১৪ ১৮:৩১

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

সারা দেশ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে...

২০২৬-০৯-১৪ ১৮:৩০

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

সারা দেশ

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,ব্রিকস সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখনো খোলা...

২০২৬-০৯-১৪ ১৮:১৯

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবা...

২০২৬-০৯-১৪ ১৮:১৬

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩