মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবু (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর ২.৩০টার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, ২৩ মে শনিবার রাত ৯ টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। রবিবার এলাকাবাসী নিহত আমিনুলের বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান , উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আরও

প্রাকৃতিক দুর্যোগে স্থবির রোয়াংছড়ির পর্যটন খাত, খাদ্য সংকটে গাইড-মাঝি

সারা দেশ

প্রাকৃতিক দুর্যোগে স্থবির রোয়াংছড়ির পর্যটন খাত, খাদ্য সংকটে গাইড-মাঝি

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক যোগাযোগ...

২০২৬-০৭-২১ ০৮:৪৪

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

সারা দেশ

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে।

২০২৬-০৭-২০ ২৩:২০

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

সারা দেশ

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর মাথা ন্যাড়া করেছেন দুই যুবক। সেই স‌ঙ্গে আজে‌ন্টিন...

২০২৬-০৭-২০ ২৩:১৯

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

সারা দেশ

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান করা হয়েছে। সোমবার ২০ জুলাই ২০২৬/০৫ শ্রা...

২০২৬-০৭-২০ ২৩:১৭

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

সারা দেশ

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে পঞ্চাশটিরও বেশি অবৈধ...

২০২৬-০৭-২০ ২২:০৫

নড়াইলে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

সারা দেশ

নড়াইলে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে...

২০২৬-০৭-২০ ২২:০৪