বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্ভোধন

ঝালকাঠিতে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্ভোধন

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধন করা হয়েছে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে ঝালকাঠির সকল ক্রীড়ামোদী দর্শক ও সর্বস্তরের জনগণকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

আরও

অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মীর শাহে আলমের

সারা দেশ

অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মীর শাহে আলমের

আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি...

২০২৬-০৬-১৮ ১৮:০৭

গাইবান্ধায় মোটরসাইকেলে নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

সারা দেশ

গাইবান্ধায় মোটরসাইকেলে নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাই রাকিব হোসেনের (১৮) হাতে খুন হয়েছেন...

২০২৬-০৬-১৮ ১৬:৪৫

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সারা দেশ

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিয...

২০২৬-০৬-১৮ ১৬:৪১

মীরসরাইয়ে পাহাড়ের মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

সারা দেশ

মীরসরাইয়ে পাহাড়ের মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। ব...

২০২৬-০৬-১৮ ১৫:৩৪