বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত ৪টি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে আবু হানিফের মালিকানাধীন ২টি, আ. রহিমের ১টি এবং তুহিনের ১টি বাল্কহেড জাহাজ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪টি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন

সারা দেশ

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন

ঢাকার ধামরাই উপজেলার পাল্লি-কুল্লা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাক...

২০২৬-০৭-২২ ১৬:২২

স্বামী কারাগারে, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সারা দেশ

স্বামী কারাগারে, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়া সদর উপজেলার এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়...

২০২৬-০৭-২২ ১৬:২১

ময়মনসিংহ বাঁশতলা সড়কে সবুজের হাতছানি, রোপণ ২ শত তালগাছ

সারা দেশ

ময়মনসিংহ বাঁশতলা সড়কে সবুজের হাতছানি, রোপণ ২ শত তালগাছ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে থিম...

২০২৬-০৭-২২ ১৫:৫০

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

সারা দেশ

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ঝিনাইদহের মহেশপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক পথ বন্ধ করে খাস জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছ। দির্ঘ বছ...

২০২৬-০৭-২২ ১৫:৪৯

মঠবাড়িয়া ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারা দেশ

মঠবাড়িয়া ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০২৬-০৭-২২ ১৫:৪২