সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

রোববার বিকেল ৫টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে তিনি আরও বলেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগশক্তির সভাপতি তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে একটি পদযাত্রা রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও

আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই: মোতাহার হোসেন তালুকদার

সারা দেশ

আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই: মোতাহার হোসেন তালুকদার

"পদ-পদবি একদিন থাকবে না, কিন্তু মানুষের ভালোবাসা ও দোয়াই চিরদিন বেঁচে থাকবে। আমৃত্যু ফুলপুর-তারাকান্দার মানুষের সেবা কর...

২০২৬-০৭-১৯ ২১:৩৩

মাগুরায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আসাদুজ্জামান এমপির আগমন

সারা দেশ

মাগুরায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আসাদুজ্জামান এমপির আগমন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাগুরায় শুভ আগমন উপলক্ষ্যে মতবিনিময়...

২০২৬-০৭-১৯ ২১:০৩

গাইবান্ধায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে জাবেদ আলীর আত্মহত্যা

সারা দেশ

গাইবান্ধায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে জাবেদ আলীর আত্মহত্যা

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে ৫ লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে অবশেষে আত্মহত্যা করেছেন...

২০২৬-০৭-১৯ ২১:০০

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

সারা দেশ

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) দু...

২০২৬-০৭-১৯ ২০:৫৯

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড ফেনীর সোনাগাজীর ৩৫ পরিবার, কোটি টাকার ক্ষতি

সারা দেশ

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড ফেনীর সোনাগাজীর ৩৫ পরিবার, কোটি টাকার ক্ষতি

ফেনীর সোনাগাজীতে মাত্র ৪০ সেকেন্ডের এক আকস্মিক টর্নেডোর তাণ্ডবে ৩৫টি পরিবার লন্ডভন্ড হয়ে গেছে। রোববার (১৯ জুলাই) বেলা সা...

২০২৬-০৭-১৯ ২০:৫৮

পঞ্চগড়ের বোদায় ৫,৮৯২ জন কৃষক পেলেন ঋণমুক্তির সুবিধা

সারা দেশ

পঞ্চগড়ের বোদায় ৫,৮৯২ জন কৃষক পেলেন ঋণমুক্তির সুবিধা

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, কৃষকের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থ...

২০২৬-০৭-১৯ ২০:১০