রাজাপুর দলের সার্বিক সহযোগিতায় রয়েছে রাজাপুর ক্রীড়া সংস্থা। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর হোসেন। এছাড়া দলের সার্বিক পরিচালনায় রয়েছেন আমিন ও সুমন।
জার্সি স্পন্সরের বিষয়ে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু জানান, একটা দল সুসংগঠিত করে খেলার জন্য প্রস্তুত করার জন্য সময়, পরিশ্রম, ও সার্বিক কর্মকান্ড পরিচালনা করার জন্য পর্যাপ্ত অর্থ, জার্সিসহ অন্যান্য সামগ্রীর দরকার। তাই আমরা খেলোয়াড়দের জন্য জার্সি স্পন্সর করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজনে উপজেলা প্রশাসনের পাশে থাকব।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, রিপোর্টার্স ইউনিটি যে কাজটি করেছে আসলেই তারা প্রশংসার দাবিদার। এভাবে সমাজের অন্যান্য বিত্তবানরা এগিয়ে আসলে আমরা খেলার প্রতি মানুষদের উদ্বুদ্ধ করতে পারব ফলে সমাজে মাদকের প্রবণতা কমে আসবে। তাই খেলাধুলার বিকল্প নেই।উপজেলা প্রশাসনের সাথে থাকার জন্য রিপোর্টার্স ইউনিটিকে সাধুবাদ জানাই।
সারা দেশ
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট, রাজাপুর দলের জন্য রিপোর্টার্স ইউনিটির জার্সি স্পন্সর
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২৬ উপলক্ষে রাজাপুর দলের জন্য জার্সি স্পন্সর করেছে রাজাপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজাপুর রিপোর্টার্স ইউনিটি। রবিবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর ক্রীড়া সংস্থার সভাপতি রিফাত আরা মৌরির হাতে এ জার্সি তুলে দেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু ও সাধারণ সম্পাদক অহিদ সাইফুলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
আরও
সারা দেশ
নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে বৃদ্ধা মহিলার মৃত্যু, পুলিশের অভিযান,গ্রেফতার ৫
নওগাঁ শহরে অজ্ঞান পার্টি ও ‘শয়তানের নিঃশ্বাস’ (রাসায়নিক স্প্রে) ব্যবহারকারী প্রতারক চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয...
২০২৬-০৬-২৮ ১৮:০৩
সারা দেশ
৭৩ কোটি টাকার মাদক ধ্বংস
সীমান্তে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছ বর্ডার গার্ড...
২০২৬-০৬-২৮ ১৭:৫৩
সারা দেশ
মুন্সীগঞ্জে ইলিয়াস মোল্লা হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব কোলা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াস মোল্লা হত্যার বিচার এবং জড়িতদের ফাঁসির দাবিতে মান...
২০২৬-০৬-২৮ ১৭:৪৭
সারা দেশ
সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বারের পরিচালক নির্বাচিত হলেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন
সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বারের পরিচালক নির্বাচিত হলেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ফেনীর ঐতিহ্যবাহী...
২০২৬-০৬-২৮ ১৭:৩৪
সারা দেশ
এমপি রাহাদের প্রশ্নে সংসদে বাগেরহাট জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট, পুনরায় চালুর আশ্বাস
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাগেরহাট জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট পুনরায় চালুর বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন...
২০২৬-০৬-২৮ ১৭:৩৩
সারা দেশ
গাইবান্ধায় অপপ্রচার চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন : ক্ষতিপূরণ-নিরাপত্তার দাবি
অপপ্রচার ও মিথ্যা অভিযোগে গাইবান্ধার জাফলং চাইনিজ রেস্টুরেন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে ভস্মীভূত করা হয়েছ...
২০২৬-০৬-২৮ ১৬:২০