বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে তেল পেতে ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে অপেক্ষা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম

জীবননগরে তেল পেতে ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে অপেক্ষা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম

বেশ কিছু দিন ধরে সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম থাকায় সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। তেল নিতে পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়ও একই চিত্র দেখা গেছে। এ উপজেলায় জীবননগর ফিলিং স্টেশন, নাসিম ফিলিং স্টেশন, পিয়াস ফিলিং স্টেশন, উৎসব ফিলিং স্টেশন ও অংগন ফিলিং স্টেশন নামে ৫টি পেট্রোল পাম্প রয়েছে। জ্বালানি তেলের সংকটের কারনে অধিকাংশ সময় তেল পাম্প বন্ধ থাকছে। ডিপো থেকে কোন একটি পাম্পে তেল আসলে জীবননগর ও এর আশপাশের উপজেলার মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। তেল নিতে ৩-৪ কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্খিত তেল না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে অনেকের।

তেল নিতে আসা মানুষের মধ্যে অনেকেই চাকুরিজীবী, ব্যবসায়ী, কৃষক ও অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন সারাদিন যদি পাম্পে কাটে তাহলে অন্যান্য কাজ কখন করবো? এদিকে অতিরিক্ত ভিড়ের কারনে তেল দিতে পাম্প কতৃপক্ষের হিমসিম খেতে হচ্ছে। মাঝে মধ্যে পাম্প কতৃপক্ষ ও তেল নিতে আসা মানুষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। 


তেল নেওয়ার জন্য অপেক্ষায় থাকা আব্দুর রাজ্জাক বলেন, ফজরের নামাজ পড়ে এসে সিরিয়ালে দাড়িয়েছি। ৪ ঘন্টা অপেক্ষা করছি। সিরিয়াল রেখে কোথাও যেতে পারছি না। এদিকে মাঠে অনেক কাজ পড়ে আছে।


আনোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে পাম্পের কাছে এসে শুনছি তেল ফুরিয়ে গেছে। তেল পেলাম না অথচ দিনটাই মাটি হয়ে গেলো।
আব্বাস উদ্দিন নামের এক চাকুরিজীবী বলেন, ফুয়েল কার্ড নেওয়া জন্য একবার লম্বা লাইন দিয়ে সারাদিন পার করলাম। এখন আবার তেল নেওয়ার জন্য পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জানিনা এই ভোগান্তির শেষ কবে হবে?

আরও

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯