শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিতিতে ৩ নম্বর না পেলে ফরম পূরণ নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিতিতে ৩ নম্বর না পেলে ফরম পূরণ নয়

শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নম্বরের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য অযোগ্য বিবেচনা করা হবে।

শুক্রবার (২২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতক (সম্মান) তৃতীয়বর্ষ পরীক্ষাকে সামনে রেখে প্রকাশিত ইনকোর্স পরীক্ষা ও নম্বর প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকোর্সে ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর পরীক্ষার মাধ্যমে এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণে যোগ্য বিবেচনা করা হবে না।

এতে আরও উল্লেখ করা হয়, একজন পরীক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর ৪০ শতাংশের কম হলে ওই শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন না।

এছাড়া ইনকোর্স নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য ফরম পূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

আরও

ঢাবিকে নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের নিন্দা সাদা দলের

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবিকে নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের নিন্দা সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তী...

২০২৬-০৫-২৯ ১৭:২৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ১০ জুন

শিক্ষা-ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ১০ জুন

দেশর ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ৭টি ক্যাম্পাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি...

২০২৬-০৫-২৫ ০৮:২১

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

শিক্ষা-ক্যাম্পাস

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে থাকবে মোট...

২০২৬-০৫-২২ ০৯:২৭

‘কড়াকড়ি’র এসএসসিতে নকল করে বহিষ্কার ২০৮, অনুপস্থিত ১ লাখ ৮৩ হাজার

শিক্ষা-ক্যাম্পাস

‘কড়াকড়ি’র এসএসসিতে নকল করে বহিষ্কার ২০৮, অনুপস্থিত ১ লাখ ৮৩ হাজার

কঠোর নজরদারি ও কড়াকড়ির মধ্য দিয়ে প্রায় শেষ হয়ে এসেছে এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এখন কেবল মাদ্রাসা বোর্ডের এক...

২০২৬-০৫-২২ ০৯:২৬