রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাল সনদে চাকরি, ১৮ বছরের বেতন-ভাতা ফেরতের নির্দেশ

জাল সনদে চাকরি, ১৮ বছরের বেতন-ভাতা ফেরতের নির্দেশ

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে সুপ্রিম কোর্টে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুত এক কর্মচারীকে প্রায় ১৮ বছরের বেতন-ভাতা বাবদ উত্তোলন করা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা গত ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। এতে সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে ৩০ দিনের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, রাজধানীর হাতিরপুলের বাসিন্দা মোহাম্মদ গোলাম মাওলা ২০০৭ সালে সুপ্রিম কোর্টে অফিস সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২১ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাল শিক্ষাগত সনদের মাধ্যমে নিয়োগ পাওয়ায় তার নিয়োগ শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে। ফলে চাকরির পুরো মেয়াদের জন্য তিনি কোনো বেতন-ভাতার আইনগত দাবিদার নন।

হিসাব অনুযায়ী, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে তিনি বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ওই পুরো অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

আরও

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে বহিষ্কৃত এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জাতীয়

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে বহিষ্কৃত এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মোছা. মরিয়ম খাতুন (১৯) নামে এ...

২০২৬-০৯-২০ ২০:২০

উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের

জাতীয়

উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও...

২০২৬-০৯-২০ ২০:১৬

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জগু...

২০২৬-০৯-২০ ১৯:৪৯

৩৪ লাখ শিশু পাচ্ছে হামের টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর

জাতীয়

৩৪ লাখ শিশু পাচ্ছে হামের টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ কর্মসূচি...

২০২৬-০৯-২০ ১৮:১৪

জীবননগরে পারিবারিক কলহে ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে মায়ের হত্যাচেষ্টা

জাতীয়

জীবননগরে পারিবারিক কলহে ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে মায়ের হত্যাচেষ্টা

জীবননগরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে আনিকা খাতুন নামের ১১ মাস বয়সী শিশুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে তারই মা।...

২০২৬-০৯-২০ ১৬:৩০

ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

জাতীয়

ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ একেবারেই সাদামাটা। এজন্যই এবারের অধিবেশনে বাংলাদেশের অংশ গ্রহণ...

২০২৬-০৯-২০ ১৬:১৩