মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েলে একের পর এক সাইরেন, আতঙ্কে মানুষ

ইসরায়েলে একের পর এক সাইরেন, আতঙ্কে মানুষ

ইসরায়েলে নতুন করে হামলার আশঙ্কায় একের পর এক সাইরেন বাজছে, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে। মধ্য ও দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত জারি থাকায় বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটছেন। উত্তরের লেবানন সীমান্ত থেকেও রকেট উৎক্ষেপণের সম্ভাবনা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। এর ফলে রাজধানী তেল আবিবসহ আশপাশের এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে মধ্য ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় অন্তত সাতটি সতর্ক সংকেত পাঠানো হয়েছে। পাশাপাশি লেবানন থেকে উত্তরে রকেট উৎক্ষেপণের সম্ভাব্য ঘটনায় ছয়টি সতর্কতা জারি করা হয়েছে। আইডিএফ বারবার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করেছে।

আইডিএফের দাবি, ইরান থেকে নিক্ষেপ করা প্রায় ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ‘অভেদ্য’ নয়। তাই যেকোনো মুহূর্তে ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তেল আবিবের কয়েকটি স্থানে বিস্ফোরণ বা ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করা হয়েছে। এসব স্থানে বোমা নিষ্ক্রিয়করণ দল পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করার পর চীন দেশটিতে থাকা নাগরিকদের সরে যেতে আহ্বান জানিয়েছে। চীন মঙ্গলবার তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করেছে, লেবানন ও গাজায় বেসামরিকদের ওপর হামলা অব্যাহত থাকলে তারা ‘কোনো ধরনের সংযম ছাড়াই’ পাল্টা আঘাত চালাবে। তারা অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কাজে লাগিয়ে ফিলিস্তিন ও লেবাননে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে, যা ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে উত্তর ইসরায়েল ও গাজার আশপাশের এলাকায় ‘ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালানো হবে এবং কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না।

এদিকে, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসেন রাজাই যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ইরানের অবকাঠামোতে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে মার্কিন নৌযানও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

আরও

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭