বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানান, সদস্য দেশগুলো এই বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করতে। খবর আল জাজিরার।

তিনি বলেন, এই নৌ মিশন বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। বিশ্বের একটি বড় অংশের তেল এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের অবরোধ বা উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।

সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়ার পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে ইইউ একদিকে ইরানের ওপর চাপ বাড়াতে চাচ্ছে, অন্যদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌ উপস্থিতিও জোরদার করছে। বিশ্লেষকদের মতে, নতুন এই নিষেধাজ্ঞা শুধু কূটনৈতিক বার্তা নয়-বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য রুট সুরক্ষার একটি কৌশলগত পদক্ষেপ।

আরও

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে।

২০২৬-০৪-২১ ০৮:০০

পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে কিনা, জানাল ইরান

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে কিনা, জানাল ইরান

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ-অবরোধ বলবৎ থাকা পর্যন্ত পাকিস্তানে কোনো আলোচনা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটি...

২০২৬-০৪-১৯ ২২:৩৭

লন্ডনে ইহুদি স্থাপনায় হামলার নেপথ্যে কি ইরান? তদন্তে নামল পুলিশ

আন্তর্জাতিক

লন্ডনে ইহুদি স্থাপনায় হামলার নেপথ্যে কি ইরান? তদন্তে নামল পুলিশ

লন্ডনের বেশ কিছু ইহুদি স্থাপনায় সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনায় ইরানি প্রক্সিদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ব্...

২০২৬-০৪-১৯ ২২:২৫

ইরানের ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তায় প্রস্তুত রাশিয়া: রোসাটম

আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তায় প্রস্তুত রাশিয়া: রোসাটম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সং...

২০২৬-০৪-১৯ ২১:৪২

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি খামেনির

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালিতে ‘নতুন তিক্ত পরাজয়’ উপহার দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা আলী খামেনি।

২০২৬-০৪-১৯ ১৫:০৫