বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধকে ঘিরে বিলিয়ন ডলারের ব্যবসা করছে যেসব প্রতিষ্ঠান

ইরান যুদ্ধকে ঘিরে বিলিয়ন ডলারের  ব্যবসা করছে যেসব প্রতিষ্ঠান

ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটে যখন বিশ্বজুড়ে জ্বালানির দাম, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে, তখন কিছু বহুজাতিক কোম্পানি রেকর্ড পরিমাণ মুনাফা করছে। বিশেষ করে তেল-গ্যাস, ব্যাংকিং, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতিতে ব্যাপকভাবে লাভবান হয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। যুদ্ধের কারণে এই রুটে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়। এর সরাসরি সুবিধা পায় বড় তেল কোম্পানিগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিপি প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা করেছে। একই সময়ে শেলের আয় দাঁড়িয়েছে প্রায় ৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

এ ছাড়া টোটাল এনার্জিসও বাজার অস্থিরতার সুযোগে উল্লেখযোগ্য মুনাফা করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সনমোবিল ও শেভরনের আয় কিছুটা কমলেও বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। কোম্পানিগুলো আশা করছে, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে বছরের বাকি সময়েও জ্বালানির উচ্চমূল্য তাদের বাড়তি মুনাফা এনে দেবে।

শুধু জ্বালানি খাত নয়, বড় ব্যাংকগুলোও বিপুল মুনাফা করেছে। বাজারের অস্থিরতায় ট্রেডিং বেড়ে যাওয়ায় জেপি মরগানের ট্রেডিং বিভাগ প্রথম তিন মাসে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করেছে। ব্যাংক অব আমেরিকা, গোল্ডম্যান স্যাকস, সিটিগ্রুপ ও মরগ্যান স্ট্যানলিসহ বড় ব্যাংকগুলোর আয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

প্রতিরক্ষা শিল্পও যুদ্ধ পরিস্থিতিতে বড় সুবিধা পেয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের চাহিদা বেড়ে যাওয়ায় লকহিড মার্টিন, বোয়িং, নর্থরোপ গ্রুম্যান ও বিএই সিস্টেমসের মতো কোম্পানিগুলোর হাতে বিপুল অর্ডার জমা হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে কিছু করপোরেট প্রতিষ্ঠানের জন্য ‘সুবর্ণ সুযোগ’ তৈরি করছে। বিশেষ করে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে এই সংকটকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে নতুন ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২