রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ইচপির কোচ হয়ে যা বললেন সালাউদ্দিন

ইচপির কোচ হয়ে যা বললেন সালাউদ্দিন

পাকিস্তান সিরিজের সঙ্গে সঙ্গে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের যাত্রা শেষ হলো। তবে বিসিবির সঙ্গে সম্পর্ক এখনই শেষ হচ্ছে না তার। বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচকে।

জাতীয় দলে দুই দফায় কাজ করার পর এইচপির সঙ্গে এবার কাজ করবেন সালাউদ্দিন। কোচ সালাউদ্দিনের কোনো আক্ষেপ আছে কি না, এমন প্রশ্ন আসা স্বাভাবিক। তবে তার মতে, নির্দিষ্ট কোনো দলের কোচ হওয়ার ইচ্ছা তার ছিল না, কোচ হিসেবে যেকোনো দলের হয়ে কাজ করতেই রাজি তিনি।

আজ (২১ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি কোনো দিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে। আপনারাই বলেছেন, আপনারাই বানিয়েছেন। দিন শেষে আমি কোচ, যেখানে কাজ করে মজা পাব সেখানেই করব। আমি এমন একটা মানুষ, আমার কোনো আক্ষেপ নেই। আমি কখনও আক্ষেপ নিয়ে বাঁচি না।’

সালাউদ্দিন জানান, তার কাছে সুযোগ ছিল জাতীয় দলের কোচিং চালিয়ে যাওয়া। তবে তিনি দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করাকেই গুরুত্ব দিয়েছেন, ‘প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে দুটি অপশন দিয়ে একটি চয়েজ করতে বলেছিল। জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করে যেতে। দেশের ক্রিকেটের পাইপলাইনটাকে আরও শক্তিশালী করার কাজে যোগ দিতে। আলোচনার পর আমি দ্বিতীয়টি বেছে নিয়েছি।’

তবে জাতীয় দলের ড্রেসিংরুমকে মিস করবেন, জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি তো বাংলাদেশ-স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানেই থাকব, কাছাকাছিই থাকব। বেশি দূরে যাচ্ছি না তো। মিস করার তেমন কিছু নেই। হয়ত ড্রেসিংরুমের ভেতরটা মিস করতে হতে পারে। সময়গুলো ভালো ছিল। কোচিং তো আমাকে করতেই হবে। ওরাও আমার কাছে আবার আসবে। টাইগার্স নেই এখন, আমার অধীনেই চলে আসবে।’

এইচপি দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘শুরুতে এইচপি নামে হয়তো কার্যক্রম শুরু হবে। কিন্তু ধীরে ধীরে সেটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমিতে রূপান্তরিত হবে। ইনজুরিতে পড়লে আমাদের পেসারদের সুস্থ হতে অনেক সময় লাগছে। আমি বিশ্বমানের একটা রিহ্যাব সেন্টার তৈরি করতে চাই। যেটার বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে।’

আরও

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪