বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইস্যুতে এবার দক্ষিণ কোরিয়ার তৎপরতা

হরমুজ প্রণালি ইস্যুতে এবার দক্ষিণ কোরিয়ার তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গালফ দেশগুলোর সহযোগিতা চেয়েছে দক্ষিণ কোরিয়া।

রোববার (৫ এপ্রিল) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অর্থমন্ত্রী কু ইউন চিওল গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ন্যাপথা ও ইউরিয়ার সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়।

এ ছাড়া হরমুজ প্রণালির আশপাশে চলাচলরত দক্ষিণ কোরিয়ার জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি ইরান হরমুজ প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চাপ বেড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও—তেলের দাম ব্যারেলপ্রতি ১০৯ ডলারে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প শনিবার (৪ এপ্রিল) ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারিও দেন তিনি। প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত থাকলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে হরমুজ প্রণালি বন্ধ রাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জবাব হিসেবে উল্লেখ করেন।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২