বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি: চীনের প্রভাব বাড়ছে, ভারতের অর্থনীতিতে ঝুঁকি

হরমুজ প্রণালি: চীনের প্রভাব বাড়ছে, ভারতের অর্থনীতিতে ঝুঁকি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি-তে চীনের প্রভাব দ্রুত বাড়ছে। বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এই জলপথকে দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা কৌশলগতভাবে বেইজিংয়ের জন্য সুযোগ তৈরি করছে।

ভারতের শীর্ষ বিনিয়োগ বিশেষজ্ঞ সৌরভ মুখার্জি এনডিটিভিকে জানান, চীন ইরানের সঙ্গে মিত্রতা করে প্রণালির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে। তিনি এটিকে ‘টেলরিক্যাল ক্যু’ বা কৌশলগত অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, চীনের লক্ষ্য হরমুজের তেলের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখা, যা কোনো স্বল্পমেয়াদী উত্তেজনা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত লড়াই।

কার্নেগির বিশেষজ্ঞ আবদুল্লাহ বাবদ মনে করেন, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চীনের হরমুজে প্রবেশ ও নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা এখন জাতীয় স্বার্থ। ইতোমধ্যে চীন ইরান থেকে বিপুল তেল আমদানি করছে এবং ২০২১ সালে স্বাক্ষরিত ২৫ বছরের কৌশলগত চুক্তি সম্পর্ক আরও গভীর করেছে।

হরমুজ প্রণালির এই টানাটানি ভারতের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। সৌরভ মুখার্জি বলেন, তেলের দাম বেড়ে গেলে ভারতের আমদানিব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে, রূপির মান দুর্বল হবে, সুদের হার বাড়বে এবং বিনিয়োগের বাজারে ধস নামতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’-এ কড়া হুমকি দিয়েছেন। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত মার্কিন পরিবারগুলোকে বিপদে ফেলবে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে, আর বেইজিং সংযুক্ত আরব আমিরাত, ওমান ও পাকিস্তানে অবকাঠামো বিনিয়োগের মাধ্যমে হরমুজ প্রণালিতে সামরিক ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করছে। ভারতের মতো তেল-নির্ভর দেশগুলোর জন্য এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

আরও

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২