শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে টিম সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন তিনি।

সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে বুধবার (২০ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিশেষ বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। জেদ্দার রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা অংশগ্রহণ করেন।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ বিষয়ক অফিসসমূহের সহযোগিতার প্রশংসা করেন এবং হজ ব্যবস্থার প্রস্তুতি ও হজযাত্রীদের প্রদত্ত পরিষেবাগুলোর উন্নতিতে দ্রুত পরিকল্পনা ও নিয়মকানুন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। অনুমোদিত পরিবহন ব্যবহার এবং ভিড় ব্যবস্থাপনা পরিকল্পনা মেনে চলার উপরও জোর দেন সৌদি মন্ত্রী।

হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য বিভিন্ন দেশের পক্ষ হতে সৌদি সরকার বিশেষ করে সৌদি বাদশাহ, সৌদি প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স এবং হজ ও ওমরাহ মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বৈঠক শেষে একইস্থানে ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এ সিম্পোজিয়ামে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সঙ্গে কথা বলেন এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানান। এ সময় হজ মেডিকেল টিম সদস্যদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তিনি হজযাত্রীদের বিষয়ে খোঁজ-খবর রাখছেন। 

এসময় তিনি হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হজযাত্রীদের আন্তরিকভাবে ও নিষ্ঠার সঙ্গে সেবা দানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন ধর্মমন্ত্রী।

এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে এসে সাংবাদিক ব্রিফিংয়ে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দেওয়ার বিষয়ে হজের টিম সদস্যদের নির্দেশ দেন ধর্মমন্ত্রী। দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শন বা অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট সদস্যের ভ্রমণ সুবিধাদি কেটে রাখা হবে বলে জানান তিনি।

আরও

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

জাতীয়

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা...

২০২৬-০৮-১৩ ১৯:১৩

নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান

জাতীয়

নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান

বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবে...

২০২৬-০৮-১৩ ১৮:৫৯

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করছে সরকার

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করছে সরকার

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালা প্...

২০২৬-০৮-১৩ ১৮:০৬

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

জাতীয়

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রস্তাবক হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আ...

২০২৬-০৮-১৩ ১৫:৫১

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয...

২০২৬-০৮-১৩ ১৩:৪০

রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

জাতীয়

রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

২০২৬-০৮-১৩ ১৩:০৭