বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

হজ যাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে

হজ যাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে

জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এবার হজ যাত্রীরা যেভাবে হজে যাচ্ছে বিগত ২০ বছরের মধ্যে এতো ভালোভাবে তারা হজে যেতে পারেনি। এবার আমরা বিমান ভাড়া ১২ হাজার টাকা কমিয়েছি এবং আশা করছি আগামী দিনে আরও ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা কমাতে পারব।

তিনি বলেন, হাজীরা তাদের সর্বস্ব দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর দরবারে হজ করতে যান, আগামী বার থেকে এটা আরও সহজ হবে। আমরা ইতোমধ্যেই সৌদি আরব সরকারের সঙ্গে কথা বলেছি, আগে যে নুসুক কার্ড, আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো সেগুলো আর করতে হবে না। এই কার্ডগুলো আমরা বাংলাদেশ থেকেই দিচ্ছি। তাদের ভিসা ও ইমিগ্রেশন দেশ থেকেই করে দিচ্ছি, যাতে করে সেখানে হাজীদের এক মুহূর্তও অপেক্ষা করতে না হয়। হাজীরা যেন বিমান থেকে নেমেই সরাসরি তাদের গন্তব্যস্থলে গিয়ে হজ কার্যক্রম সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। 

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জামালপুরে আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসনের আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং লাগেজ কাটা বন্ধ হয়েছে। আপনারা এই সমস্ত খবর আর পাবেন না। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন করতে যাচ্ছি। ইতোমধ্যেই ১৪টি বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। আরও কিছু বিমান আসবে। আমরা মনে করি বাংলাদেশ বিমান ইন্টারন্যাশনাল বিমানের মর্যাদায় উন্নীত হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে জামালপুরে সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উদ্বোধনী ম্যাচে মেলান্দহ ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে মাদারগঞ্জ ফুটবল দল বিজয়ী হয়।

আরও

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৬-৩০ ২২:১৮

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী ন...

২০২৬-০৬-৩০ ২১:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহ...

২০২৬-০৬-৩০ ১৮:০৮

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি...

২০২৬-০৬-৩০ ১৮:০৭

হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন

জাতীয়

হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন

বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্ব...

২০২৬-০৬-৩০ ১২:৩২

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

জাতীয়

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় র...

২০২৬-০৬-৩০ ০৯:০৭