বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হবিগঞ্জে দোকানের পাওনা নিয়ে তুমুল সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে দোকানের পাওনা নিয়ে তুমুল সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের লাখাইয়ে দোকানের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়ার দোকান থেকে রসম আলী মালামাল ক্রয় করেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। জালাল মিয়া দাবি করেন, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে, আর রসম আলী বলেন, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।

বিতর্ক ধীরে ধীরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে রূপ নেয়। পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনায় নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লাখাই থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক কালবেলাকে জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে এলাকায় পুলিশ তৎপর থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়রা জানান, এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২