শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হামলার দুই মাস পর ঢাকায় জামায়াত কর্মীর মৃত্যু, জড়িতদের শাস্তির দাবি

হামলার দুই মাস পর ঢাকায় জামায়াত কর্মীর মৃত্যু, জড়িতদের শাস্তির দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাওলানা শামসুল ইসলাম দুদুর ছোট ছেলে ও জামায়াতের যুব বিভাগের কর্মী মো. সালাহউদ্দিন (২৭) মারা গেছেন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)।

গত ২১ জুন সাঘাটা উপজেলা যুবদলের সন্ত্রাসী হামলায় আহত হয়ে প্রায় দুই মাস ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সালাহউদ্দিন।

মরহুমের জানাজা নামাজ শনিবার (আজ) বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা।

এদিকে নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতের জেলা আমীর মো. আব্দুল করিম এমপি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানাসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা আমাদের নিবেদিত প্রাণ একজন কর্মীকে হারালাম। মহান আল্লাহ আমাদের ভাইয়ের পিতা-মাতা ও আত্মীয়পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন, জীবনের নেক আমলগুলো কবুল করুন এবং গুনাহখাতা মাফ করে শহীদ হিসেবে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’

উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ও চাপের মুখে কমিটি দেওয়াকে কেন্দ্র করে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করতে গিয়ে গত ২১ জুন বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোকলেছুর রহমান মুকুল, পলাশ ও যুগ্ম আহ্বায়ক আশরাফের সরাসরি হামলায় ইতিপূর্বে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল্লাহ বারী (২৪) নিহত হন।

আহত সালাহউদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর আজ শনিবার সকালে সালাহউদ্দিন মারা যান।

আরও

ঝিনাইদহে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশ

ঝিনাইদহে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার কৃষকদের সঙ্গে কৃষি ও কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি ব্...

২০২৬-০৮-০৮ ১৯:৩২

লুট-পাচার করে দেশকে পঙ্গু করে গেছে আওয়ামী লীগ: রাজবাড়ীতে অর্থ উপদেষ্টার তীব্র অভিযোগ

সারা দেশ

লুট-পাচার করে দেশকে পঙ্গু করে গেছে আওয়ামী লীগ: রাজবাড়ীতে অর্থ উপদেষ্টার তীব্র অভিযোগ

আওয়ামীলীগ দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের অর্থ লুট করে পাচার করছে,ধ্বংস করেছে স্বাস্থ্য ও শিক্ষা খাত যার খেসারত আমাদের দিতে হচ্ছ...

২০২৬-০৮-০৮ ১৯:৩১

মেহেরপুরে ৬ টি মাইন সাদৃশ্য বস্তু উদ্ধার

সারা দেশ

মেহেরপুরে ৬ টি মাইন সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে ৬টি মাইন সাদৃশ্য বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে ৷ আজ শনিবার দুপুরে বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জমানের...

২০২৬-০৮-০৮ ১৯:২৪

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সারা দেশ

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ফেনী সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার...

২০২৬-০৮-০৮ ১৯:২০

এইআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের  অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আসামি গ্রেপ্তার

সারা দেশ

এইআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের  অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা...

২০২৬-০৮-০৮ ১৯:১৯

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

সারা দেশ

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় একাধিক ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছ...

২০২৬-০৮-০৮ ১৯:১৭