মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।

সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নওশের ওয়ানকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও

খুবিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

শিক্ষা-ক্যাম্পাস

খুবিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে...

২০২৬-০৭-২৩ ২২:৫৬

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ...

২০২৬-০৭-২৩ ১৮:০৮

দেশের সব মাদ্রাসায় জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব মাদ্রাসায় জরুরি নির্দেশনা

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেশের প্রতিটি মাদ্রাসায় চারট...

২০২৬-০৭-২২ ১৬:৪৭

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের লক্ষ্য...

২০২৬-০৭-২২ ১৬:৪৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নতুন নিয়ম

শিক্ষা-ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নতুন নিয়ম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি)...

২০২৬-০৭-২১ ২২:০৫

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা-ক্যাম্পাস

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগে...

২০২৬-০৭-২১ ২১:০৬