বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

গ্যাস আমদানিতে সহজ শর্ত, সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

গ্যাস আমদানিতে সহজ শর্ত, সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

দেশে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এলসি (লেটার অব ক্রেডিট) সংক্রান্ত জটিলতা দূর করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এলপি গ্যাসসহ জ্বালানি আমদানির প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জ্বালানি খাতে আমদানির জন্য এলসি মার্জিনসহ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পূর্বের কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

বিশেষ করে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারায় নির্ধারিত ঋণের সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে না। এর ফলে এলসি মার্জিনসহ ঋণ প্রদানের ক্ষেত্রে পূর্বের ২৫ শতাংশ ঊর্ধ্বসীমা আপাতত শিথিল করা হয়েছে। তবে প্রয়োজনে নতুন ঊর্ধ্বসীমা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে জ্বালানি আমদানি প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮