বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

গৌরব আর অহংকারের ৫৬তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানালো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আজ ২৬ মার্চ প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে দেখা যাচ্ছে এক মনোমুগ্ধকর ‘ডুডল’। নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা।

ডুডলটিতে দেখা যাচ্ছে, সবুজের মাঝে লাল বৃত্ত সংবলিত বাংলাদেশের জাতীয় পতাকাটি গর্বের সঙ্গে উড়ছে। এর ওপর কারসর রাখলে বা ক্লিক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬’ এর সঙ্গে নিচে আরও লেখা আছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক ডুডলে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে’।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে এমন ডুডল তৈরি করছে তারা।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দিনভর মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবেন।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীও দিয়েছেন।

এর আগে, গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন।

অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮