রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গ্রুপ সেরার লড়াইয়ে ভারতের সামনে বাংলাদেশ

গ্রুপ সেরার লড়াইয়ে ভারতের সামনে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও স্বাগতিক ভারত দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আজ রাতে বাংলাদেশ সময় আটটায় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার জন্য। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে আপনি খেলতে মুখিয়ে থাকবেন। পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মালদ্বীপের বিপক্ষে খেলার চেয়ে এ ধরনের ম্যাচগুলো বেশি কাঙ্ক্ষিত। অঞ্চলের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের পরীক্ষা করার জন্য এগুলো দারুণ সুযোগ। তবে সবচেয়ে বড় কথা হলো, এই ম্যাচগুলো প্রমাণ করে যে আমাদের দলে প্রীতি, সাগরিকা, মৌমিতা, অর্পিতার মতো খেলোয়াড় রয়েছে। আমাদের তরুণ মেয়েরা উঠে আসছে এবং দলের অন্যদের ওপর ভালো করার জন্য চাপ তৈরি করছে। তাই আমি মনে করি, আমাদের বর্তমান অবস্থান কোথায় তা দেখার এবং মাঠে গিয়ে ভালো ফুটবল খেলার জন্য এটি একটি দারুণ সুযোগ।’

গত ম্যাচে মিডফিল্ডে মনিকা চাকমা ও ডিফেন্সে শিউলি আজিম খেলতে পারেননি। এই ম্যাচে তাদের খেলার সম্ভাবনা আছে। এ নিয়ে শিউলি আজিম বলেন, ‘আমার গত ম্যাচের আগের দিন থেকে বুকে গ্যাস্ট্রিক ব্যথা ছিল, তাই ম্যাচটি খেলা হয়নি। এখন আগের চেয়ে ভালো।’

বাংলাদেশ দুইবারের চ্যাম্পিয়ন। মালদ্বীপ বাংলাদেশের বিপক্ষে এক পর্যায়ে ২-২ সমতা এনেছিল। ম্যাচটি বাংলাদেশ জিতলেও ফুটবলাররা খানিকটা হতাশ ছিলেন। খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন নিয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়নি তারা খুব হতাশ ছিল। আমার শুধু মনে হয়েছে যে, যে ম্যাচটা আমাদের বিশাল ব্যবধানে জেতা উচিত ছিল এবং যেখানে আমাদের ৮০% বল পজেশন ছিল, সেখানে আমরা সুযোগগুলো কাজে লাগাতে না পারায় কিছুটা হতাশ ছিলাম। ঋতুর দিনটা খারাপ ছিল। আরও কয়েকজনের দিনটা ভালো যায়নি। এমন দিন আসতেই পারে। এগুলো সবই শেখার অংশ। আমার কাছে ঋতু সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়া বা সাধারণভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার। তার অনেক সম্ভাবনা রয়েছে, সে তরুণ এবং দারুণ প্রতিভাবান; তবে মাঝে মাঝে আপনাকে আপনার সেরা খেলাটা খেলতে হয়। আমি তার সাথে কাজ করা উপভোগ করি, সে দলের জন্য এক দমকা সতেজ হাওয়ার মতো। মনিকাকে ফিরে পাওয়াটা ভালো ব্যাপার।’

ভারত সম্প্রতি এশিয়া কাপে খেলেছে। স্বাগতিক হিসেবে তারা অনেক শক্তিশালী। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলের ওপর আস্থাশীল বাটলার, ‘আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। আমরা ভালো ফুটবল খেলি। আমাদের বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে। আমি শুধু নির্দিষ্ট কয়েকজনের ওপর পুরো জোর দিতে চাই না। আমি মনে করি দলে আমাদের প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। আনিকা খেলায় সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করে। তাদের যেমন আক্রমণাত্মক মানসিকতা আছে, আমাদেরও আছে। যখন রক্ষণ সামলানোর প্রয়োজন হয়, আমরা তা করতে পারি; আবার যখন সুযোগ আসে, আমরা সুযোগ তৈরি করতে পারি, যেমনটা আগেও দেখা গেছে। আসল ব্যাপার হলো তৈরি হওয়া সেই সুযোগগুলো কাজে লাগানো।’

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০