মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাজীপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৬ জন আহত

গাজীপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৬ জন আহত

গাজীপুরের কালিয়াকৈরে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। আহতরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (১১ মে) বিকেল ৪টা থেকে রাত সন্ধ্যার পর পর্যন্ত জেলার কালিয়াকৈর পৌর এলাকার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, শামীম হোসেন, শিপলু সরকার, শাহিনুর, ইউসুফ আলী, গোলাম রাব্বী, সুরুজ্জামান, সানোয়ার, রিদয় রায়, ফারুক হোসেন, কাউসার, রেজাউল করিম, লুৎফর রহমান, সামিয়া খানম, শাহরুফ হাসান, শহীদুল ইসলাম।

জানা গেছে, সোমবার বিকেলে কালিয়াকৈর পৌর এলাকার মাকিসবাথান, গোয়ালবাথান, খাড়াজোড়া, টান কালিয়াকৈরসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেসহ হরতকিতলা এলাকায় বেওয়ারিশ একটি কুকুর পথচারীদের ধাওয়া করে। এসময় অনেকেই কুকুরটির মুখোমুখি হলে তাদের পায়ে কামড়ে দেয়। একে একে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে কামড়ে জখম করে। পরে তারা দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আহতদের দ্রুত জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেন।

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফ্লাইওভারের নিচে চায়ের দোকানদার মুজিবুর মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। কুকুরটি দৌড়ে এসে একজনের উপর ঝাপিয়ে পড়ে পায়ে কামড় দেয়। পরে আমরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে কুকুরটি পালিয়ে যায়।

আহত সানোয়ার হোসেন জানান, আমি অফিস ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিলাম। কুকুরটি আমার মুখোমুখি এসে পাশ কাটিয়ে যাবার সময় আমার পায়ে কামড়ে দেয়। পরে আমার হাতে থাকা ব্যাগ দিয়ে আমি তাকে আঘাত করলে দৌড়ে চলে যায়। পরে আমি দ্রুত হাসপাতালে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাফিজুর রহমান জানান, আজ বিকেল থেকে কুকুরের কামড়ে আক্রান্ত ১৬ জন পর্যায়ক্রমে হাসপাতালে আসে। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়। রোগীদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, বিষয়টি আমি শুনেছি। ইতোমধ্যে পৌরসভার লোকজনকে বলা হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।

আরও

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল...

২০২৬-১০-১৩ ১৬:৩৪

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সারা দেশ

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত...

২০২৬-১০-১৩ ১৬:১৮

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সারা দেশ

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল, সরকারের সব স্থা...

২০২৬-১০-১৩ ১৬:০৯

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন...

২০২৬-১০-১৩ ১৫:৫৮

নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর...

২০২৬-১০-১৩ ১৫:৫৫

আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী

সারা দেশ

আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী

হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাব...

২০২৬-১০-১৩ ১৫:৫১