সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষক পরিবারের উপর নির্যাতনের মামলায় ফেনীতে ছাত্রদল নেতা জ্যাকসন কারাগারে

শিক্ষক পরিবারের উপর নির্যাতনের মামলায় ফেনীতে ছাত্রদল নেতা জ্যাকসন কারাগারে

ফেনীতে হাই স্কুলের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক পরিবারের উপর নির্যাতন ও বাড়িঘর ভাংচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ এস এম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। ওই ছাত্রদল নেতার বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে। তিনি ফাজিলপুর গ্রামের মর্তুজা ফয়েজের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, তার স্ত্রী ও মেয়ের উপর নির্যাতন চালায় জ্যাকসনসহ কয়েকজন। এসময় তারা বাড়ি-ঘর ভাংচুর করে আজিজুলের সন্তান সম্ভবা এক মেয়েকে হাত-পা বেধে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের জিম্মিদশা থেকে মুক্ত করে।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা রেকর্ড না করায় আদালতে জ্যাকসন, তার ভাই নাজমুল হোসেন, আবরার আজিম ভূঞা তাইফ ও নিলুপাকে আসাসী করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষক আজিজুল হক।

আসামীদের মাঝে এ এস এম মঈনুল হোসেন জ্যাকসন ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং আবরার আজিম ভূঞা তাইফ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শহীদ সালাম-বরকত হলের এজিএসের দায়িত্বে রয়েছেন। বিচারক আবেদন আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সোমবার ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ছাত্রদল নেতা জ্যাকসন ও নিলুপা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে নিলুপাকে জামিন দিলেও এ এস এম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় অপর দুই আসামী এখনো পলাতক রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শহীদুল আলম ইমরান জানান, শিক্ষক পরিবারকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামী মধ্যে ২ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত নিলুপা নামের এক আসামিকে জামিন দিলেও জ্যাকসন নামের একজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২