রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় পানহাটির দখল নিয়ে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া : ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় পানহাটির দখল নিয়ে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া : ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ১১ জুন ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।

জানা গেছে, গত ৫ আগস্টের পর বেশ কিছুদিন থেকেই উপজেলার ছোটশিমুলতলা পানহাটিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল । এর আগে দু’পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এসময় পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার পরপরই সোসাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোট শিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ি-ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কের দুপাশে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এসময় হাতে দেশীয় অস্ত্র হাসুয়া, বাঁশের লাঠি নিয়ে নারায়ে তাকবির-আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতেও শোনা যায়। একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটানো হলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষকে দিকবেদিক ছুটতেও দেখা যায়। অন্যদিকে পানহাটিতে থাকা দুটি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনাও ঘটে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে পানহাটিতে ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, এই পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০মে বিএনপি ও জামায়াতের দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন প্রতিপক্ষের ইটের আঘাতে উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক সামিউল বুকে চোট পেয়ে আহত হন এবং ৩০ মে ভোররাতে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে সামিউলের মৃত্যুকে বিএনপির ওই সংঘর্ষকে দায়ী করা হলেও পরে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তার আগে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের দুই পক্ষ থেকেই পলাশবাড়ি থানায় মামলা করা হয়।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬