রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

গাইবান্ধার পৌরশহরে দেশীয়মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পৌরশহরে দেশীয়মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে দেশীয় মাদসহ বাবলু কুমার বর্মন (৪৮) ও আকাশ চন্দ্র বর্মন (২৪) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে । একই সঙ্গে মাদক বিক্রির টাকা জব্দ করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

বুধবার (১ জুলাই) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব সরকার।

গ্রেফতারকৃতরা হলেন, বাবলু কুমার বর্মন ও আকাশ চন্দ্র বর্মন গাইবান্ধা পৌর শহরের পূর্ব গোবিন্দপুর এলাকার বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে।

এর আগে সোমবার (২৯ জুন) দিবাগত রাতে গাইবান্ধা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ২৯ জুন দিবাগত রাতে গাইবান্ধা পৌর শহরের পূর্ব গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাবুল কুমার বর্মনকে দেশীয় মদসহ পুলিশ লাইন সড়ক থেকে আটক করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অপর আসামি আকাশ চন্দ্র বর্মনের খাটের নিচ থেকে কাপড়ে মোড়ানো বস্তার ভেতর বিভিন্ন বোতলে রাখা ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মদ বিক্রির টাকাও শব্দ করার হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

অপরাধ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা...

২০২৬-০৭-১৭ ১১:৫২

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

অপরাধ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

ইতালির রাজধানী রোমে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্য এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত...

২০২৬-০৬-২৭ ১১:৪৮

প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট

অপরাধ

নিরাপত্তা ঘাটতিতে সর্বস্ব হারাচ্ছেন অনেকে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট

জাতীয় নিরাপত্তা ঘাটতিতে সর্বস্ব হারাচ্ছেন অনেকে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট মি...

২০২৬-০৫-২৯ ০৮:০০

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, মদসহ আটক ৮

অপরাধ

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, মদসহ আটক ৮

রাজধানীর অভিজাত এলাকা বনানীর একাধিক অবৈধ সিসা বার ও মদের আসরে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভ...

২০২৬-০৫-২০ ২১:০৩

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

অপরাধ

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

রাজধানীর চাঁদাবাজি এখন শুধু ফুটপাত বা পরিবহন স্ট্যান্ডকেন্দ্রিক ছোটখাটো দখলবাজির মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে সক্রিয় রয়ে...

২০২৬-০৫-০৮ ১২:৫৭